1. banglahost.net@gmail.com : rahad :
  2. dainikrahbar@gmail.com : jahangir :
  3. publisher9898@yahoo.com : publisher98 :
  4. b7f03tvsnr@gmail.com : wp4sf0sa :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
আসসালামু আলাইকুম
রাহবার পরিবারে আপনাকে স্বাগতম

হঠাৎ দুবাইয়ে সাকিব

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৭৭০ বার পঠিত

আঙুলের চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলছেন না সাকিব আল হাসান। ব্যস্ত সময় কাটাচ্ছিলেন তিনি নির্বাচনী প্রচারণা নিয়ে। এর মাঝেই আবার দুবাইয়ে উড়াল দিলেন বাংলাদেশ দলের অধিনায়ক।

আবু ধাবিতে চলমান টি-টেন টুর্নামেন্টে বাংলা টাইগার্স দলের ফটোশুট ও স্পন্সরশিপের কাজ সম্পন্ন করতে শনিবার দুবাইয়ে পৌঁছেছেন সাকিব। সেখানে কয়েকদিন থাকার কথা রয়েছে তার। তবে চলমান আসরে খেলবেন না তিনি আঙুলের চোটের কারণে।

বাংলা টাইগার্সের হয়ে গত আসরে খেলেছিলেন সাকিব। এবারও তাকে নিয়েছিল দলটি। কিন্তু বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া আঙুলের চোটে তাকে থাকতে হচ্ছে মাঠের বাইরে। ডাগআউটে বসে দলের সতীর্থদের উৎসাহ, অনুপ্রেরণা যোগাবেন সাকিব।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মাগুরা-১ আসনের জন্য মনোনয়ন পেয়েছেন সাকিব। আগামী ৭ জানুয়ারি নির্বাচন হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD