1. banglahost.net@gmail.com : rahad :
  2. dainikrahbar@gmail.com : jahangir :
  3. publisher9898@yahoo.com : publisher98 :
  4. b7f03tvsnr@gmail.com : wp4sf0sa :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
আসসালামু আলাইকুম
রাহবার পরিবারে আপনাকে স্বাগতম

গাছ লাগানো ও শরীরচর্চায় গড়তে হবে সুস্থ সমাজ:- মোহাম্মদপুরে ‘প্রভাতী শারীরিক চর্চা সংঘ’-এর উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন কালে – এম এস আহমেদ আলী

আবু সাঈদ
  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

গাছ লাগানো ও শরীরচর্চায় গড়তে হবে সুস্থ সমাজ:- মোহাম্মদপুরে ‘প্রভাতী শারীরিক চর্চা সংঘ’-এর উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন কালে – এম এস আহমেদ আলী

মোঃ আবু সাঈদ, মোহাম্মদপুর:

সুস্থ মানুষ ও সুস্থ পরিবেশ—একটি সুন্দর সমাজের অন্যতম প্রধান ভিত্তি। আর এই দুইয়ের সমন্বয়ে একটি মানবিক, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে নিয়মিত শরীরচর্চার পাশাপাশি ব্যাপকভাবে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানেথ প্রধান অতিথি ও রাজধানীর মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী আলহাজ্ব এম এস আহমেদ আলী।

আজ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উপস্থিতিতে ‘প্রভাতী শারীরিক চর্চা সংঘ’-এর উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি আলহাজ্ব এম এস আহমেদ আলী বলেন, “শারীরিকভাবে সুস্থ থাকার জন্য যেমন নিয়মিত ব্যায়াম অপরিহার্য, তেমনি সুস্থভাবে বেঁচে থাকার জন্য একটি নির্মল ও ভারসাম্যপূর্ণ পরিবেশও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের চারপাশের খালি জায়গাগুলোতে বেশি বেশি গাছ লাগাতে হবে।”

কর্মসূচি বাস্তবায় ন সংগঠনের সাধারণ সম্পাদক হাজী বরকত উল্লাহর সভাপতিত্বে বসিলা গার্ডেন সিটি বাড়ির মালিক সমিতির সহ-সভাপতি মোঃ মাজহারুল ইসলাম স্বপন এর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সম্পাদক হারুন অর রশিদ , আদাবর থানা যুবদল নেতা সাইফুল হক মামুন , ছাত্রনেতা মিজানুর রহমান তুহিন, ঢাকা কলেজ ছাত্রদের ।নেতা জাহিদুল ইসলাম সিহাব ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আলমগীর হোসেন সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ

জনাব এম এস আহমেদ আলী আরো বলেন, গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না; এটি বিশুদ্ধ বাতাস সরবরাহ করে, তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং মানুষের সুস্থ জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে নিয়মিত শারীরিক চর্চা মানুষকে কর্মক্ষম, প্রাণবন্ত ও মানসিকভাবে সতেজ রাখতে সহায়তা করে।

তিনি আরও বলেন, “একটি সুস্থ সমাজ গঠনের জন্য সুস্থ মানুষ ও সুস্থ পরিবেশ—উভয়ই অপরিহার্য। আমরা আজ যে গাছটি রোপণ করছি, তার সুফল হয়তো আগামী প্রজন্ম বেশি পাবে। তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেই আমাদের পরিবেশ রক্ষায় এখন থেকেই উদ্যোগী হতে হবে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, নগরজীবনের ব্যস্ততা ও কৃত্রিমতার কারণে মানুষ ধীরে ধীরে শারীরিক পরিশ্রম এবং প্রকৃতির সান্নিধ্য থেকে দূরে সরে যাচ্ছে। ফলে সুস্থ জীবনযাপনের জন্য শরীরচর্চা ও সবুজ পরিবেশের গুরুত্ব দিন দিন বাড়ছে।

পরে অতিথি ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় নিয়মিত শরীরচর্চা, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের মাধ্যমে একটি সুস্থ, সবুজ, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

স্থানীয়রা ‘প্রভাতী শারীরিক চর্চা সংঘ’-এর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত শরীরচর্চার পাশাপাশি এমন পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকলে এলাকায় স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক সম্প্রীতি আরও বৃদ্ধি পাবে। সর্বশেষ তিনি উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে পরিবেশবান্ধব অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD