সিরাজগঞ্জের রায়গঞ্জে দশম শ্রেণির ছাত্রী মুনিয়ার ধর্ষণকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী আন-নিছা মুনিয়ার (১৫) রহস্যজনক আত্মহত্যা ও তার ধর্ষণকারীর ফাঁসির দাবিতে ভূমিহীন সংগঠনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসের সামনে মানববন্ধন করেন ও স্মারকলিপি প্রদান করেন।
আজ মঙ্গলবার (৫ মে) সকাল ১১ টার সময় ভূমিহীন সংগঠনের সকল নেতাকর্মী ও সদস্য এবং জনসাধারণ উপস্থিত হয়ে মুনিয়ার আত্মহত্যার রহস্য উদঘাটন এবং দোষীর ফাঁসির দাবিতে এই মানববন্ধন করেন। তারা বলেন দশম শ্রেণির মেধাবী ছাত্রী মুনিয়া ১৫ বছর বয়সে তার এই অকাল মৃত্যু কারো কাম্য নয় তাই দোষীকে অনতিবিলম্বে গ্রেফতার করে ফাঁসি কার্যকর করতে হবে।
এর আগে গতকাল সোমবার ৪ মে চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মুনিয়ার আত্মহত্যার রহস্য উদঘাটন ও ধর্ষণকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন করেন।
মৃত্যুর আগে মুনিয়া তার বাবা মা’য়ের কাছে চিরকুট লিখে গেছেন তার মৃত্যুর জন্য কে দায়ী। কেন সে এই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন! তাকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্যও বলে যান। বেঁচে থাকার অনেক স্বপ্ন থাকলেও তাকে এই সমাজের কুলাঙ্গারেরা বাঁচতে দিলো না। লেখাপড়া করে অনেক বড় হওয়ার স্বপ্ন থাকলেও তার স্বপ্নকে অকালে ধ্বংস করে দিলো।মেধাবী শিক্ষার্থী আন-নিছা মুনিয়ার এমন মৃত্যুতে তার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব ও বিদ্যালয়ের সহপাঠী এবং শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে এবং হৃদয় বিদারক রক্ত ক্ষরণের সৃষ্টি হয়েছে। এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার এই অকাল মৃত্যু সত্যিই অনেক বেদনা দায়ক। একজন শিক্ষার্থীর জীবন এভাবেই ঝড়ে পড়লো শুধু মাত্র সমাজে বসবাসরত কিছু নরপিশাচের জন্য।