1. banglahost.net@gmail.com : rahad :
  2. dainikrahbar@gmail.com : jahangir :
  3. publisher9898@yahoo.com : publisher98 :
  4. b7f03tvsnr@gmail.com : wp4sf0sa :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
আসসালামু আলাইকুম
রাহবার পরিবারে আপনাকে স্বাগতম

গাজীপুর আনসার একাডেমির পাশে থেকে শফিকুল নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ০ বার পঠিত

গাজীপুর আনসার একাডেমির পাশে থেকে শফিকুল নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির ওয়ালের পাশ থেকে এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে কে বা কাহারা তাকে হত্যা করে আনসার একাডেমির পাশে ফেলে রেখে গেছে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে আনসার একাডেমির ওয়ালের পাশে ফেলে দিয়েছে দূর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্থানীয় সূত্রে জানা যায় সকালে এলাকার লোকজন কর্মস্থলে যাওয়ার সময় দেখেন একটি অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে আছে। বিষয়টি জানাজানি হলে অনেক লোকজন ভীড় করে দেখার জন্য।

পড়ে থাকা লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে থানা থেকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। কে বা কাহারা এই হত্যা কান্ড ঘটিয়েছে পুলিশ তা তদন্ত করে দেখবেন বলে জানান এবং ময়নাতদন্তের পর আলামত জানা যাবে। তবে তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ এসে লাশটি উদ্ধার করলে জানা যায় বগুড়া জেলার নন্দীগ্রাম থানার ভাটগ্রাম গ্রামের নবাব আলীর পুত্র শফিকুল ইসলাম বুলবুলের লাশ এবং তিনি সফিপুর ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে চাকরি করেন।

তিনি দীর্ঘদিন ধরে সফিপুর ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড (ঔষধ কোম্পানিতে) প্রোডাকশন বিভাগের এটেনডেন্স হিসেবে চাকরি করেন এবং সফিপুর আনসার একাডেমির ০৩ নং গেইটে তার নিজস্ব বাসায় থাকেন।

তবে কেন তাকে এভাবে হত্যা করা হয়েছে এবং কে বা কাহারা এই কাজ করেছে এবিষয়ে এখনো কোন তথ্য পাওয়া যায়নি। বিষয়টি ময়নাতদন্তের পর এবং তদন্তের পরে জানা যাবে। এঅবস্থায় এলাকায় বেশ আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় জনমনে সংশয় এবং ভীতির সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD