1. banglahost.net@gmail.com : rahad :
  2. dainikrahbar@gmail.com : jahangir :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
আসসালামু আলাইকুম
রাহবার পরিবারে আপনাকে স্বাগতম

গাজীপুরে ঝড়ো হাওয়া ও বর্জ্যসহ সারারাত ভারি বৃষ্টি

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার, গাজীপুর
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পঠিত

গাজীপুরে ঝড়ো হাওয়া ও বর্জ্যসহ সারারাত ভারি বৃষ্টি

সারা দেশসহ গাজীপুরে দীর্ঘ কয়েক দিনের তীব্র তাপমাত্রা আর সূর্যের প্রচন্ড প্রখরতার পরে গতকাল বিকেল ৫ টায় তীব্র ঝড়ো হাওয়া ও বর্জ্য এবং হালকা বৃষ্টি হয়। কিছুক্ষণ পরেই তা থেমে যায়। এরপর রাত ৮ টার পর থেকে আবারও তীব্র ঝড়ো হাওয়া ও বর্জ্য বৃষ্টি শুরু হয় এবং একটানা সকাল সাড়ে সাতটা পর্যন্ত চলে।

একদিকে সূর্যের প্রচন্ড প্রখরতা আর গরমের অসহনীয় অস্বস্তি নেমে এসেছিল জনসাধারণের জীবনে। সেই সাথে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকা এবং ঘনঘন লোডশেডিং এ সাধারণ মানুষ এবং শ্রমিক কর্মচারী পেশাজীবীদের জীবন এক দীর্ঘ অস্বস্তি নেমে এসেছিল।

এসময় গাজীপুরের কালিয়াকৈরসহ বিভিন্ন এলাকার নিচু রাস্তা তলিয়ে যায়, অনেক ঘরবাড়ির আশেপাশের জায়গা বৃষ্টির পানিতে ভরে যায়। অনেক মানুষ তীব্র ঝড়ে আতঙ্কিত হয়ে ওঠে। টানা বৃষ্টি হলেও তীব্র তাপমাত্রা আর গরমের পরে গাজীপুরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এসেছে। দীর্ঘ সময় বৃষ্টির কারণে তাপমাত্রা কমে যাওয়ার কারণে সবাই স্বস্তির আভাস পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD