1. banglahost.net@gmail.com : rahad :
  2. dainikrahbar@gmail.com : jahangir :
  3. publisher9898@yahoo.com : publisher98 :
  4. b7f03tvsnr@gmail.com : wp4sf0sa :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
আসসালামু আলাইকুম
রাহবার পরিবারে আপনাকে স্বাগতম

সিরাজগঞ্জের বহুলী ইউনিয়ন বিএনপির তাঁতী দলের উদ্যোগে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার, গাজীপুর
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

সিরাজগঞ্জের বহুলী ইউনিয়ন বিএনপির তাঁতী দলের উদ্যোগে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সদর উপজেলার ০৩ নং বহুলী ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের নিয়ে এক আনন্দ ভ্রমণ পিকনিকের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৪ আগস্ট) সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে এই আনন্দ ভ্রমণ নৌকা ভ্রমণের আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল ০৮ টায় বহুলী ইউনিয়নের দেওজী পাঙ্গাসী ব্রিজ থেকে সকল নেতাকর্মী নৌকায় উঠে ভ্রাম্যমান বিনোদনের মধ্য দিয়ে শাহজাদপুর ও উল্লাপাড়া হয়ে ঐতিহাসিক আলোচিত পর্যটন কেন্দ্র রেশম বাড়ী উধুনিয়া গিয়ে পৌঁছে আনন্দ উপভোগ করেন। এসময় সকল নেতাকর্মী আনন্দ উল্লাসে মেতে ওঠেন।

আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন ০৩ নং বহুলী ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতী দলের সিনিয়র সহসভাপতি মো জাহাঙ্গীর সরকার। আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো আজিজুল হক, দপ্তর সম্পাদক মো মনিরুজ্জামান মনি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো নাজমুল হুদা এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো নজরুল ইসলামসহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় সিনিয়র সহসভাপতি মো জাহাঙ্গীর সরকার বলেন দীর্ঘ ১৬/১৭ বছর সৈরাচারী ফ্যাসিস্ট সরকারের জেল জুলুম নির্যাতনের শিকার হয়ে আমরা কেউ নিজ বাড়িতে থাকতে পারিনি। আজ আমরা সকল নেতাকর্মীদের সাথে নিয়ে এমন আনন্দ ভ্রমণ করতে পেরে অনেক আনন্দিত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD