মোহাম্মদপুর থানা পশ্চিম পেশাজীবী ওয়ার্ডে এর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
অনুষ্ঠানের প্রধান বক্তব্য -ই ছিল -দ্বীনের দাওয়াত ও মানবিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর মোহাম্মদপুর থানা পশ্চিমের পেশাজীবী ওয়ার্ডের পরিচালনায় এবং আদর্শ শিক্ষক ও মিডিয়া বিভাগের সার্বিক সহযোগিতায় স্থানীয় কর্মীদের অংশগ্রহণে এক আন্তরিক, সুশৃঙ্খল ও প্রেরণাদায়ক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কর্মী সমাবেশে পেশাজীবী ওয়ার্ড সভাপতি মোঃ আসাদুজ্জামান এফসিএম এর সভাপতিত্বে এবং এডভোকেট মোহাম্মদ তৈয়বুর রহমানের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে -প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর মজলিসে সূরা সদস্য ও ওলামা বিভাগের সম্মানিত নেতা মোঃ আব্দুল জব্বার।

সমাবেশে আগত বক্তারা বলেন, ইসলাম কেবল ব্যক্তিগত ইবাদতের শিক্ষা দেয় না; বরং ন্যায়, ইনসাফ, মানবিকতা ও তাকওয়াভিত্তিক একটি কল্যাণরাষ্ট্র গঠনের দিকনির্দেশনা প্রদান করে। সেই আদর্শ বাস্তবায়নে সমাজের প্রতিটি মানুষকে দ্বীনের দাওয়াত গ্রহণ করে নিজ নিজ অবস্থান থেকে সততা, নৈতিকতা ও আল্লাহভীতির চর্চায় অগ্রণী ভূমিকা রাখতে হবে। তারা আরও বলেন, একজন প্রকৃত মুমিন নিজের সংশোধনের পাশাপাশি সমাজের কল্যাণেও নিরলসভাবে কাজ করেন। তাই দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্য, ধৈর্য ও আন্তরিকতার কোনো বিকল্প নেই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা পশ্চিম এর সম্মানিত আমীর মোঃ মাসুদুজ্জামান,
আরো উপস্থিত ছিলেন, কর্মপরিষদ সদস্য জনাব আশরাফুল আলম, আলী আহমেদ মজুমদার, আদর্শ শিক্ষক ওয়ার্ড সভাপতি ইফতেকার মোঃ আবু সালে, পেশাজীবী ওয়ার্ডের সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান এবং মিডিয়া বিভাগ এর সাবেক পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়াসহ -স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানজুড়ে ছিল ভ্রাতৃত্ব, ঈমানি চেতনা ও দায়িত্ববোধের এক অনন্য পরিবেশ। উপস্থিত কর্মীরা ইসলামী আন্দোলনের আদর্শকে নিজেদের জীবন, পরিবার ও সমাজে বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের কর্মী সমাবেশ ভবিষ্যতেও কর্মীদের অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেন উপস্থিত সবাই।