গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ এক পরিবারের পাঁচ জনকে গলা কেটে হত্যা
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কাপাসিয়া ইউনিয়নের রাউতকা গ্রামের মনির হোসেনের ভাড়াটিয়া প্রবাসী স্ত্রী সন্তানসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা করেছে।
আজ শনিবার (০৯ মে) সকালে প্রতিবেশীরা তাদের রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে কাপাসিয়া থানায় জানানো হয়। কে বা কারা এই নৃশংস জঘন্যতম হত্যাকান্ড সংঘটিত করেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো রফিকুল ইসলাম এই হত্যাকান্ড ঘটেছে বলে জানান এবং তিনি বলেন এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। তবে খুব দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তা জানা যাবে এবং অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। রাতের আঁধারে দূর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সবাইকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এক জন খানের উপরে তিন জন নিচে ফ্লোরে এবং একজনকে গলা কেটে জানালার গ্রিলের সাথে বেধে রাখা হয়েছে। প্রতিটি স্থানে রক্তের বন্যা বয়ে গেছে। এলাকাবাসী জানান এটি খুবই মর্মান্তিক ও নৃশংস হত্যাকান্ড ।
কেন এমন নৃশংস হত্যা কান্ড ঘটতে পারে তা এখনো জানা যায়নি। নৃশংস ও মর্মান্তিক এই ঘটনায় কাপাসিয়ার রাউতকা গ্রামে থমথমে অবস্থা এবং জনমনে আতঙ্ক বিরাজ করছে।