সিরাজগঞ্জ সদর হাসপাতালে মাসিক আলোচনা সভা ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত।
সিরাজগঞ্জ সদর হসপিটালের মেডিসিন ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ডা.আলতাফ হোসেনের দক্ষ নেতৃত্বে রোল মডেল হয়ে দাড়িয়েছে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ড বিভাগ।
আজ বৃহস্পতিবার (৭ মে)
সিরাজগঞ্জ সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে প্রত্যেক মাসের ন্যায় মাসিক মিটিং এবং আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন হলেও ঘটেছে ভিন্ন এক সৌহার্দ্যপূর্ণ ঘটনা, সদ্য মেডিসিন ওয়ার্ড থেকে যে সমস্ত ইনটার্ন ডিএমএফ সম্পন্ন করেছে তাদের সম্মানে বিদায়ী সম্মাননা সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান এবং ফুলেল শুভেচ্ছাসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে বিদায় জানানো হয় যা আগে কখনো ঘটেনি। এই পরিকল্পনার মাধ্যমে কর্তব্যরত চিকিৎসক ডা.আলতাফ হোসেন এক অনন্য নজির স্থাপন করেছেন।উক্ত মাসিক সভা ও বিদায়ী সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত হাসপাতালের ইএমও ডা. হিমাদ্রী শেখর সাহা, নেফ্রোলজি বিভাগের রেজিস্ট্রার ডা. ইকবাল হাসান, এসিস্ট্যান্ট রেজিস্ট্রার ডা.সামসুজ্জামান কনকসহ আরও অন্যান্য কর্তব্যরত উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সহ ইন্টার্ন ডিএমএফবৃন্দ।
ইন্টার্ন বিদায়ী ডিএমএফ লামিয়া খাতুন বলেন, “নতুন যোগদানের পর আমাদের যেভাবে ফুল দিয়ে বরণ করা হয়েছিলো ঠিক ওয়ার্ড শেষের পর অনুরুপভাবে ফুলেল শুভেচছা ও সম্মাননা ক্রেষ্ট সহ যেভাবে বিদায় জানানো হচ্ছে এতে আমাদের দায়িত্ব এবং শ্রদ্ধার জায়গা আরও বৃদ্ধি পাবে বলে আশা করি এবং আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। আজীবন আমাদের অন্তরে জাগ্রত হয়ে থাকবে। ভবিষ্যৎ কর্মজীবনে পথ ও পাথেয় হয়ে থাকবে।
পরিশেষে সভাপতির বক্তব্য রাখেন কর্তব্যরত চিকিৎসক ডা.আলতাফ হোসেন। তিনি বিদায়ী ছাত-ছাত্রীদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করে অনুষ্ঠানটি শেষ করেন।