1. banglahost.net@gmail.com : rahad :
  2. dainikrahbar@gmail.com : jahangir :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
আসসালামু আলাইকুম
রাহবার পরিবারে আপনাকে স্বাগতম

রাহবার পরিবারের সম্মানিত উপদেষ্টা মোঃ শফিকুর রহমানের পিতা মরহুম আলহাজ্ব সাইফুল ইসলাম দেওয়ান-এর স্মরণে ইফতার ও দোয়ার মাহফিল।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২৭ বার পঠিত

রাজধানীর মোহাম্মদপুর, বসিলার গার্ডেন সিটিতে – অনুষ্ঠিত হলো রাহবার পরিবারের সম্মানিত উপদেষ্টা মোঃ শফিকুর রহমান  এর পিতা মরহুম আলহাজ্ব সাইফুল ইসলাম দেওয়ান-এর স্মরণে ইফতার ও দোয়ার মাহফিল।

 আজ ১৩/০৩/২০২৬ শুক্রবার, রাজধানীর মোহাম্মদপুর, বসিলার গার্ডেন সিটিতে স্থানীয় আত্বীয়  – স্বজন ও বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে,  অনুষ্ঠিত হলো – “রাহবার পরিবার’’ এর সম্মানিত উপদেষ্টা, মোঃ শফিকুর রহমান  এর পিতা- মরহুম আলহাজ্ব সাইফুল ইসলাম দেওয়ান- এর স্মরণে ইফতার ও দোয়ার মাহফিল।

পবিত্র রমজান মাসের পবিত্রতা ও মানবিকতার বার্তা সামনে রেখে এই স্মরণসভা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সমাজের বিশিষ্টজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে মরহুমের জীবনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, আলহাজ্ব সাইফুল ইসলাম দেওয়ান ছিলেন একজন সৎ, পরোপকারী ও ধর্মপ্রাণ মানুষ, যিনি জীবদ্দশায় মানুষের কল্যাণে নীরবে কাজ করে গেছেন।

আজকের ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েতে ইসলামী , ঢাকা মহানগরী উত্তর, মোহাম্মদপুর থানা পশ্চিম এর সম্মানিত সভাপতি  মো. মাসুদুজ্জামান সহ-স্থানীয় এলাকাবাসি।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। উপস্থিত সকলেই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর রেখে যাওয়া আদর্শ অনুসরণ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই ইফতার ও দোয়ার মাহফিল এক আবেগঘন ও হৃদয়স্পর্শী পরিবেশ সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD