1. banglahost.net@gmail.com : rahad :
  2. dainikrahbar@gmail.com : jahangir :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
আসসালামু আলাইকুম
রাহবার পরিবারে আপনাকে স্বাগতম

রাহবার পরিবারের উদ্যোগে – ৩য়- ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬৩ বার পঠিত

রাহবার পরিবারের উদ্যোগে ৩য় ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজ ০৯ মার্চ ২০২৬ খ্রি. (০৯ রমজান ১৪৪৭ হিজরি / ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ), সোমবার রাজধানীর মোহাম্মদপুর বসিলার গার্ডেন সিপ কনভেনশন হলে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধের এক অনন্য পরিবেশে রাহবার পরিবারের উদ্যোগে ৩য় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

রাহবার পরিবারের সহ-সম্মানিত পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়ার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই ইফতার মাহফিলটি প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন মোঃ মশিউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব মোঃ মাসুদুজ্জামান এবং সভাপতিত্ব করেন রাহবার পরিবারের প্রধান উপদেষ্টা মোঃ আছাদুজ্জামান এফসিএমএ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আব্দুল ওয়াহাব (Environment and Education Management Specialist) ও উপদেষ্টা—রাহবার পরিবার। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সফিকুল ইসলাম, রুহুল আমিন, মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন অঙ্গনের দেশবরেণ্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ইফতার মাহফিলে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও মানবসেবার এক মহান শিক্ষার মাস। তারা রাহবার পরিবারের সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে এ সংগঠনের কর্মকাণ্ডকে আরও বিস্তৃত ও কার্যকর করার আহ্বান জানান।

আলোচনায় সমাজে ঐক্য, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্বও বিশেষভাবে তুলে ধরা হয়। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন যে, রাহবার পরিবার ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থেকে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনার মাধ্যমে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। এই মিলনমেলা পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD