1. banglahost.net@gmail.com : rahad :
  2. dainikrahbar@gmail.com : jahangir :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
আসসালামু আলাইকুম
রাহবার পরিবারে আপনাকে স্বাগতম

গাজীপুর-১ আসনে বিএনপি ও জামায়াতের এমপি পদপ্রার্থী’র এক সৌহার্দপূর্ণ বিরল স্বাক্ষাৎ

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার, গাজীপুর
  • আপডেট টাইম : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ বার পঠিত

গাজীপুর-১ আসনে বিএনপি ও জামায়াতের এমপি পদপ্রার্থী’র এক সৌহার্দপূর্ণ বিরল স্বাক্ষাৎ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর-১ (কালিয়াকৈর, কোনাবাড়ী, বাসন) আসন গাজীপুর জেলার একটি সর্ববৃহৎ আলোচিত ও গুরুত্বপূর্ণ শিল্পসমৃদ্ধ জনবহুল আসন আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৬ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কে হবেন সেই যোগ্য অভিভাবক? এ নিয়ে কালিয়াকৈর উপজেলার জনসাধারণের মনে চলছে নানা জল্পনা কল্পনা আলোচনা ও সমালোচনা। প্রার্থীদের মধ্যেও চলছে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বোচ্চ প্রচেষ্টা। ভোটারদের মন জয় করে নিজের ঝুলিতে ভোট সংগ্রহের নানা কৌশল এবং বিভিন্ন আগাম প্রতিশ্রুতি। গাজীপুর-১ আসনে একাধিক এমপি পদপ্রার্থী থাকলেও বেশির ভাগ মানুষের ধারণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী এবং সাবেক মেয়র মো মুজিবুর রহমানের সাথেই ভোট যুদ্ধের হাড্ডাহাড্ডি লড়াই হবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এবং সাবেক ডিসি মো শাহ আলম বকসি’র। এমন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে অমায়িক, হাস্যজ্জল, প্রাণচঞ্চল ও সৌহার্দ্যপূর্ণ স্বাক্ষাৎ সত্যি-ই বিরল। হয়তো এমন দৃশ্য ইতিহাস হয়ে থাকবে। ইতিমধ্যে এমন দৃশ্যের ছবি ও ভিডিও ফেসবুক ও বিভিন্ন অনলাইন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথে ভাইরাল হয়ে গেছে। এই ছবি ও ভিডিও প্রচার হওয়ায় মো মুজিবুর রহমান ও মো শাহ আলম বকসি প্রশংসায় ভাসছেন। গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানের জনসাধারণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ ইতিবাচক দিক বলে ভাবছেন।অনেকেই বলছেন এটা সত্যিই ভালো একটি দিক। কে বিজয়ী হবেন আর কে হারবেন সেটা বড় কথা নয়, তাদের এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ ও সম্পর্কই দেশের উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে অনেকেই ধারণা করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD