1. banglahost.net@gmail.com : rahad :
  2. dainikrahbar@gmail.com : jahangir :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
আসসালামু আলাইকুম
রাহবার পরিবারে আপনাকে স্বাগতম

মিসাইল ব্যবহার করতে পারবে না ইরান, ইউরেনিয়াম সমৃদ্ধকরণও বাদ দিতে হবে

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২ বার পঠিত

মিসাইল ব্যবহার করতে পারবে না ইরান, ইউরেনিয়াম সমৃদ্ধকরণও বাদ দিতে হবে

 বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ নিয়ে এক্সক্লুসিভ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম আলজাজিরা। সংবাদমাধ্যমটিকে নাম প্রকাশ না করার শর্তে দুজন সূত্র জানিয়েছেন, এই কাঠামোর আলোকে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বহুলাংশে হ্রাস করতে হবে।

ইরানের ব্যালিস্টিক মিসাইল ব্যবহারের ক্ষেত্রেও বিধিনিষেধ থাকবে। সঙ্গে হিজবুল্লাহ ও হুতির মতো যেসব সশস্ত্র বাহিনী আছে তাদের সহায়তা বন্ধ করে দিতে হবে।

প্রস্তাবিত চুক্তির কাঠামোতে কী আছে…..

চুক্তির কাঠামোতে বলা হয়েছে— ইরান আগামী ৩ বছর একটুও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। এ সময় শেষ হওয়ার পর তাদের ১ দশমিক ৫ শতাংশ হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনুমতি দেওয়া হবে।

এছাড়া ইরান হিজবুল্লাহ বা হুতির মতো বাহিনীর কাছে কোনো অস্ত্র ও প্রযুক্তি পাঠাতে পারবে না।

এগুলোর পাশাপাশি ইরানকে কথা দিতে হবে ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করবে না। তবে যুক্তরাষ্ট্র দাবি করছে ইরানকে মিসাইল উৎপাদন সীমিত এবং এগুলোর আঘাত হানার সীমা কমাতে হবে।

সূত্র জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘অগ্রাসনবিরোধী চুক্তি’ নিয়েও প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে মধ্যস্থতাকারীদের এসব কাঠামো নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান কি বলেছে সেটি জানা যায়নি।

যুক্তরাষ্ট্র দাবি জানিয়ে আসছে, ইরানকে পারমাণবিক কার্যক্রমের পাশাপাশি মিসাইল এবং প্রক্সি বাহিনীকে সহায়তা নিয়েও চুক্তি করতে হবে।

সূত্র: আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD