1. banglahost.net@gmail.com : rahad :
  2. dainikrahbar@gmail.com : jahangir :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
আসসালামু আলাইকুম
রাহবার পরিবারে আপনাকে স্বাগতম

মানবতার সেবা হউক মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, সীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদানকালে:- মোহাম্মদ আলী আহমেদ মজুমদার।

নিজশ্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

মানবতার সেবা হউক মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, সীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদানকালে:- মোহাম্মদ আলী আহমেদ মজুমদার।

মানবতার সেবা হোক মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের একান্ত লক্ষ্য নিয়ে। অসহায়ের পাশে দাঁড়ানো, ক্ষুধার্তকে আহার করানো কিংবা বিপন্ন মানুষের হাতে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া—এসব কাজ তখনই প্রকৃত ইবাদতে পরিণত হয়, যখন তা আল্লাহর জন্য করা হয়।

মোহাম্মদপুর ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলী আহমেদ মজুমদার বলেন, লোক দেখানো নয়, প্রশংসার প্রত্যাশা নয়; বরং রবের নিকট কবুল হওয়ার আকাঙ্ক্ষাই হোক আমাদের প্রেরণা। এই নিঃস্বার্থ সেবাই হৃদয়ে ঈমান জাগায়, সমাজে মানবিকতা ফিরিয়ে আনে এবং আখিরাতের মুক্তির পথ প্রশস্ত করে।

৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী- আলি আহমেদ মজুমদার আরো বলেন, নামাজ, রোজা, হজ ও যাকাত যেমন প্রত্যেক মুসলমানের জন্য ফরজ ইবাদত, তেমনি এই সমাজে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সচেতন ও সংগঠিত আন্দোলন করাও ঈমানি দায়িত্ব। দ্বীন শুধু মসজিদের চার দেয়ালে সীমাবদ্ধ নয়; তা ন্যায়, ইনসাফ ও সত্যের প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে বাস্তবায়িত হতে হয়। অন্যায়, জুলুম ও অবিচারের বিরুদ্ধে দাঁড়ানো এবং আল্লাহর বিধানকে জীবনের সর্বস্তরে প্রতিষ্ঠার চেষ্টা করা—এটাই জীবন্ত ঈমানের প্রমাণ। এই আন্দোলন কোনো ক্ষমতার লড়াই নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের সংগ্রাম, যা মুসলমানকে দায়িত্বশীল, সচেতন ও ত্যাগী করে তোলে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD