মানবতার সেবা – মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যেই হতে হবে, সীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদানকালে প্রধান অতিথি :- মোহাম্মদ মাসুদুজ্জামান।
মানবতার সেবা কোনো প্রদর্শনী নয়, কোনো স্বার্থের সিঁড়িও নয়। এটি হতে হবে একমাত্র মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের পবিত্র নিয়তে। অনুষ্ঠানের প্রধান অতিথি , মহানগরী মজলিসে সুরা সদস্য ও মোহাম্মদপুর থানা পশ্চিম এর সম্মানিত আমির মোঃ মাসুদুজ্জামান বলেন, ক্ষুধার্তের মুখে খাদ্য তুলে দেওয়া, অসহায়ের চোখের পানি মুছে দেওয়া কিংবা নির্যাতিতের পাশে দাঁড়ানো—এসব কাজ তখনই অর্থবহ হয়, যখন তা আল্লাহর সন্তুষ্টির আশায় করা হয়। মানুষকে দেখানোর জন্য নয়, বাহবা পাওয়ার জন্য নয়; বরং রবের নিকট গ্রহণযোগ্য হওয়ার তীব্র আকাঙ্ক্ষা থেকেই মানবতার সেবা জন্ম নেয়। এই নিঃস্বার্থ সেবাই সমাজকে আলোকিত করে, হৃদয়ে ঈমান জাগ্রত করে এবং পরকালের মুক্তির পথ প্রশস্ত করে।
রাজধানীর মোহাম্মদপুর থানা পশ্চিমের আয়োজনে শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র উপহার কালে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মোহাম্মদপুর ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলি আহমেদ মজুমদার বলেন, নামাজ, রোজা, হজ ও যাকাত যেমন প্রত্যেক মুসলমানের জন্য ফরজ ইবাদত, তেমনি এই সমাজে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সচেতন ও সংগঠিত আন্দোলন করাও ঈমানি দায়িত্ব। দ্বীন শুধু মসজিদের চার দেয়ালে সীমাবদ্ধ নয়; তা ন্যায়, ইনসাফ ও সত্যের প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে বাস্তবায়িত হতে হয়। অন্যায়, জুলুম ও অবিচারের বিরুদ্ধে দাঁড়ানো এবং আল্লাহর বিধানকে জীবনের সর্বস্তরে প্রতিষ্ঠার চেষ্টা করা—এটাই জীবন্ত ঈমানের প্রমাণ। এই আন্দোলন কোনো ক্ষমতার লড়াই নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের সংগ্রাম, যা মুসলমানকে দায়িত্বশীল, সচেতন ও ত্যাগী করে তোলে।
মোহাম্মদ শাহাব উদ্দিন মিজানের সঞ্চালনায় অনুষ্ঠিত শীত বস্ত্র প্রদান কালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জহিরুল ইসলাম সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ