1. banglahost.net@gmail.com : rahad :
  2. dainikrahbar@gmail.com : jahangir :
  3. publisher9898@yahoo.com : publisher98 :
  4. b7f03tvsnr@gmail.com : wp4sf0sa :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
আসসালামু আলাইকুম
রাহবার পরিবারে আপনাকে স্বাগতম

ড. মো শফিকুর রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার, গাজীপুর
  • আপডেট টাইম : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৪৫১ বার পঠিত

ড. মো শফিকুর রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আজ ১৯ নভেম্বর (বুধবার) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ নেদারল্যাণ্ডস দূতাবাসের নতুন রাষ্ট্রদূত মান্যবর জোরিস ভ্যান বোমেল এক বৈঠকে মিলিত হন। বৈঠকটি আমীরে জামায়াতের বসুন্ধরার কার্যালয়ে অত্যন্তু আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যাফেয়ার্স) মি. কোর স্টাউটেন এবং সিনিয়ির পলিটিক্যাল এডভাইজার মি. লুবাইন মাসুম।

আমীরে জামায়াতের সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ।

বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও নেদারল্যান্ডস এর পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

ভবিষ্যতে বাংলাদেশ ও নেদারল্যাণ্ডস এর বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD