1. banglahost.net@gmail.com : rahad :
  2. dainikrahbar@gmail.com : jahangir :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
আসসালামু আলাইকুম
রাহবার পরিবারে আপনাকে স্বাগতম

স্কয়ার হাসপাতালে ভুয়া চিকিৎসক

নিজশ্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৩০ বার পঠিত

শীর্ষস্থানীয় হাসপাতাল স্কয়ারে ভুয়া চিকিৎসক! তাও আবার ডিউটি করছেন আইসিইউতে! ভুক্তভোগী রোগীর এক স্বজনের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘ভাই দেখেন এটা কি!’—স্কয়ার হাসপাতালের একটি বিজনেস কার্ড দেখাতে দেখা যায়। তাতে লেখা, ডা. মোঃ মাজহারুল হক, ক্লিনিক্যাল স্টাফ (পেডিয়াট্রিক্স অ্যান্ড পিআইসিইউ)। বারবার বলতে শোনা যায়, ‘এটা কি!’ একই সঙ্গে মোবাইলে উপশম হেলথ কেয়ারের একটি স্ক্রিন দেখানো হয়। সেখানে ডা. মোঃ মাজহারুল হক, এমবিবিএস (ডিইউ), সিসিডি (বারডেম), যুক্তরাজ্যের ডিগ্রির বর্ণনাসহ বিস্তারিত তথ্য দেখা যায়।

 পাশ থেকে আরেকজন বলতে থাকেন, ‘ও একটা পাক্কা ফ্রড, পাক্কা ফ্রড!’ হাসপাতালের একজন স্টাফ তাদের শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, ‘জি, বুঝতে পেরেছি স্যার, আপনার বিষয়টা অবশ্যই চেক করব।’ তখন বিক্ষুব্ধ ওই যুবক বলতে থাকেন, ‘এখানে আমার একার মায়ের জীবনের প্রশ্ন নয়, হাজার হাজার মানুষের জীবনের প্রশ্ন! প্রত্যেকটা মানুষের জীবনের প্রশ্ন।’ আরেকজন এগিয়ে এলে আবারও ওই বিজনেস কার্ড দেখানো হয়।

 বিক্ষুব্ধ যুবক বলতে থাকেন, ‘ভাই, আপনারা কী বলেন—যে হাসপাতালে ফেক ডক্টরকে রাখা হয়েছে, সেই হাসপাতালের কী করা উচিত!’ এ সময় আরেকজন ভুক্তভোগী বলতে থাকেন, ‘গতকাল রাতে আমি আমার মেয়েকে নিয়ে এসেছি আইসিইউতে। ঢোকার সময় সে (মাজহারুল হক) যে ভাব ধরেছে, মনে হয় বিশেষজ্ঞ ডাক্তার।’ এরপর বিক্ষুব্ধ যুবক একজনকে ফোন দিয়ে বলেন, ‘তুই আমার বন্ধু, তুই আমার মায়ের জীবন নিয়ে খেলছিস।’

 যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে অনেকে নানা রকম মন্তব্য করছেন। আজাদুর রহমান নামের একজন লিখেছেন, ‘এদের লাইসেন্স বাতিল করে দ্রুত আইনের আওতায় আনা হোক!’ মাহবুবুর রহমান লিখেছেন, ‘স্কয়ার হাসপাতাল হলো বাংলাদেশের সবচেয়ে বড় ডাকাতের কারখানা। এই স্কয়ার হাসপাতালে চিকিৎসার নামে অপচিকিৎসা হচ্ছে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি ব্যবসা-বাণিজ্য করে যাচ্ছে।’

 হাসপাতালের হটলাইন নম্বরের সহায়তায় কাস্টমার কেয়ার প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেছে বার্তা২৪.কম। নিজের নাম মোর্শেদ দাবি করে কাস্টমার কেয়ার প্রতিনিধি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ভিডিওতে যেভাবে বলা হয়েছে, বিষয়টি তেমন না—তিনি একজন অরিজিনাল ডাক্তার।

 জবাবে তিনি বলেন, বিস্তারিত জানতে হলে শনিবার যোগাযোগ করতে হবে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) ছুটির দিন হওয়ায় সংশ্লিষ্টরা আজ ছুটিতে আছেন। দায়িত্বশীল কারও নম্বর প্রদান অথবা কাউকে বার্তা২৪.কম-এর নম্বর দেওয়ার অনুরোধ করলে তিনি অস্বীকৃতি জানান।

পিত্তনালীর পাথর অপারেশন করতে গিয়ে এক সিনিয়র সহকারী সচিবের ক্ষুদ্রান্ত্রের অংশবিশেষ কেটে ফেলার ঘটনা ঘটে। ২০১৮ সালের ওই ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিলে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটিও গঠন করেছিল। ওই সিনিয়র সহকারী সচিবকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করাতে হয়।

২০২৩ সালে চিকিৎসক ও নার্সদের অবহেলায় হলিক্রস স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী এমিলিয়া মঞ্জুর চৌধুরির মৃত্যুর অভিযোগ পাওয়া যায়। এছাড়া স্কয়ার হাসপাতালের বিরুদ্ধে আরও অনেক ভুল চিকিৎসার অভিযোগ রয়েছে। নামিদামি হাসপাতালটির বিরুদ্ধে এবার নতুন অভিযোগ সামনে এলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD