1. banglahost.net@gmail.com : rahad :
  2. dainikrahbar@gmail.com : jahangir :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
আসসালামু আলাইকুম
রাহবার পরিবারে আপনাকে স্বাগতম

সিরাজগঞ্জের ইবনে হাইসাম বিজ্ঞান মাদরাসার ছাত্রী ফাতেমা নতুন কুঁড়ির চূড়ান্ত অডিশনে

মো ইয়াকুব আলী তালুকদার. স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৩৭৯ বার পঠিত

সিরাজগঞ্জের ইবনে হাইসাম বিজ্ঞান মাদরাসার ছাত্রী ফাতেমা নতুন কুঁড়ির চূড়ান্ত অডিশনে

নানান প্রতিকূলতার মধ্য থেকে উঠে আসা এক প্রতিভাবান মুখ নাম তার মোছা ফাতেমা খাতুন। সে সিরাজগঞ্জ জেলা শহরে অবস্থিত ইবনে হাইসাম বিজ্ঞান মাদরাসার ৩য় শ্রেণির ছাত্রী।

সব সময় তাকে যেন সুর, ছন্দ, তাল লয় বার বার কাছে টানে, ছোট বেলা হতে পড়াশুনার পাশাপাশি সংগীত এবং আবৃত্তিতে ছিলো দারুণ আগ্রহী যার ফলে খুব অল্প বয়সেই হয়ে ওঠে দক্ষ প্রতিভাবান ৷ প্রথম সময় পরিবার তার এই প্রতিভাকে কোন রকম গুরুত্ব দিতো না। বার বার চাপা পড়ে যেত তার অসাধারণ প্রতিভা। কিন্তু তার অধীর আগ্রহ আর চেষ্টায় আজ বিকশিত হয়ে উঠেছে।

দীর্ঘ ১৭ বছর পর নতুন বাংলাদেশ টেলিভিশন আয়োজিত নতুনকুঁড়ি প্রতিযোগীতায় মোছা ফাতেমা খাতুন হামদ- নাত প্রতিযোগীতায় বিভাগীয় রাউন্ড পাড়ি দিয়ে বিটিভির চূড়ান্ত রাউন্ডে অংশ নিয়ে তার অসাধারণ গায়কীতে মুগ্ধ করেন বিচারকদের।

সে সিরাজগঞ্জ শহরের ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদ এবং জেলা শিল্পকলা একাডেমীর শিক্ষার্থি। তার সাংস্কৃতিক শিক্ষক আহসান হাবীব মানিক বলেন, মোছা ফাতেমা খাতুন শুধু ইবনে হাইসাম বিজ্ঞান মাদরাসাকে প্রেজেন্ট করেনি, সে গোটা সিরাজগঞ্জ জেলার প্রতিযোগী হয়ে জেলাকে প্রেজেন্ট করেছে। তার অসামান্য প্রতিভাকে স্বাগতম জানাই। সে আমাদের প্রতিষ্ঠানের গর্ব, আমাদের সিরাজগঞ্জ জেলার গর্ব। তার ভবিষ্যত জীবন আরও উজ্জ্বল হোক, দেশ বিদেশে আলো ছড়াক এই প্রত্যাশা করি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD