সংসদ নির্বাচনে মোট ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় নির্বাচন কমিশন সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন ইসির জন-সংযোগ পরিচালক।
তিনি বলেন , সারা দেশের কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হার নির্ধারণ করা হয়েছে। এখনও কিছু বিচ্ছিন্ন কেন্দ্রের চূড়ান্ত হিসাব আসা বাকি থাকলেও সামগ্রিক ভোটের হার ৫৯.৪৪ শতাংশেই স্থিতিশীল রয়েছে।
এ নির্বাচনে ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ২৯৯ আসনের ভোটে ৫০ টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে প্রতিদ্বন্দ্বিতায় ছিল ২,০২৮ জন। গেত ১২টি নির্বাচনে ভোট পড়েছিল যথাক্রমে ৫৫, ৫১.১২, ৫৯.৫৮, ৫৪.৯২, ৫৫.৪৫, ২৬.৫, ৭৪.৯৬, ৭৫.৫৯, ৮৭.১৩, ৪০.০৪, ৮০.২০ এবং ৪১.৮ শতাংশ।





