1. banglahost.net@gmail.com : rahad :
  2. dainikrahbar@gmail.com : jahangir :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
আসসালামু আলাইকুম
রাহবার পরিবারে আপনাকে স্বাগতম

রাজথানীর ধানমন্ডিতে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন,

নিজশ্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৪২১ বার পঠিত

রাজথানীর ধানমন্ডিতে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন,

রাজধানীর ধানমন্ডিতে রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা বাসটিতে যাত্রী ছিল কি না, তা এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির পাশে কয়েকজন তরুণ হেঁটে যাচ্ছিলেন। কিছুক্ষণ পরই হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। এখনো স্পষ্ট নয়, এটি দুর্ঘটনা নাকি নাশকতা।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD