1. banglahost.net@gmail.com : rahad :
  2. dainikrahbar@gmail.com : jahangir :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
আসসালামু আলাইকুম
রাহবার পরিবারে আপনাকে স্বাগতম

যাত্রাবাড়ীতে মাদরাসাছাত্র হত্যার অভিযোগ: গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার শাহ রফিকুজ্জামান মিথুন।
  • আপডেট টাইম : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৩ বার পঠিত

যাত্রাবাড়ীতে মাদরাসাছাত্র হত্যার অভিযোগ: গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার একটি মাদরাসার ৯ বছর বয়সী শিক্ষার্থী মো. মোদ্দাসসির হত্যার অভিযোগে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৮ ডিসেম্বর) নিহত শিশুর পরিবার, স্বজন, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মোদ্দাসসিরকে পরিকল্পিতভাবে হত্যা করে মাদরাসার ওয়াশরুমে ঝুলিয়ে রাখা হয় এবং ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
নিহত শিশুর বাবা জিয়াউর রহমান বলেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার ন্যায়বিচার চান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর নজরদারি ও তদারকি জোরদারের আহ্বান জানান।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু জানান, ঘটনায় ৩জন শিক্ষকের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও উদ্ধারকৃত আলামত পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় ওই মাদরাসা থেকে মোদ্দাসসিরের মরদেহ উদ্ধার করা হয়। মাদরাসা কর্তৃপক্ষ ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করলেও নিহতের পরিবার এটি হত্যা ও নির্যাতনের ঘটনা বলে অভিযোগ করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD