মোঃ আছাদুজ্জামান. এফসিএমএ, এর নিজ উদ্যোগে মোহাম্মদপুর বসিলা সিটি হাউজিং এলাকায়- অসহায় মানুষের মাঝে ” ফুটপ্যাক” বিতরণ।

মোহাম্মদপুর , বসিলা সিটি হাউজিং এলাকায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মোঃ আছাদুজ্জামান, এফসিএম। তাঁর নিজ উদ্যোগে এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে “ফুড প্যাক” বিতরণ করা হয়।

এ সময় তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘব করা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সামান্য এই উদ্যোগ যদি কারও মুখে হাসি ফোটাতে পারে, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক।

ফুড প্যাক পেয়ে উপকারভোগীরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগের ধারাবাহিকতা কামনা করেন। এলাকার সচেতন মহলও এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের সামর্থ্যবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা দরকার।

অসহায় মানুষের মাঝে ফুটপ্যাক বিতরণকালে উপস্থিত ছিলেন আবুল আওয়াল, সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, ও হাবিবুর রহমান সহ স্থানীয় এলাকাবাসী।
মানবতার কল্যাণে মোঃ আছাদুজ্জামানের এই উদ্যোগ এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে এবং এটি সমাজে সহমর্মিতা ও দায়বদ্ধতার একটি অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।