1. banglahost.net@gmail.com : rahad :
  2. dainikrahbar@gmail.com : jahangir :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
আসসালামু আলাইকুম
রাহবার পরিবারে আপনাকে স্বাগতম

বিএনপি সহ শতাদিক বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহাম্মদপুর থানা পশ্চিমে যোগদান

নিজশ্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯১ বার পঠিত
৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী – মোহাম্মদ আলী আহমেদ মজুমদার এর সার্বিক তত্ত্বাবধানে, স্থানীয় বিএনপি নেতা আম্বারের নেতৃত্বে মোহাম্মদপুর বসিলার প্রায় শতাদিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

মোহাম্মদপুরে এক হৃদয়স্পর্শী ও তাৎপর্যপূর্ণ রাজনৈতিক-সামাজিক দৃশ্যের অবতারণা হয়েছে। সত্য ও ন্যায়ের পথে ফিরে আসার আহ্বানে সাড়া দিয়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় শতাদিক  নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এ যোগদান শুধু দল পরিবর্তনের ঘটনা নয়; এটি আত্মশুদ্ধি, বিবেকের জাগরণ এবং ইসলামের আদর্শে সমাজ গঠনের অঙ্গীকার।

৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলী আহমেদ মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে এবং স্থানীয় বিএনপি নেতা আম্বারের নেতৃত্বে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহানগরী মজলিসে শূরা সদস্য ও মোহাম্মদপুর থানা পশ্চিমের সম্মানিত আমির মোঃ মাসুদুজ্জামান নবাগত সকল নেতাকর্মীকে ফুলের মালা পরিয়ে আন্তরিকভাবে বরণ করে নেন। তাঁর কণ্ঠে ছিল ভ্রাতৃত্বের আহ্বান—“ইসলামের আলোয় আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চাই।”

থানা সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম রুবেল  এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, ক্ষমতা নয়—আমাদের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি। ইসলামের আদর্শ, সততা ও মানবিকতার রাজনীতিই মানুষকে মুক্তি দিতে পারে। এই যোগদান সেই প্রত্যাশারই প্রতিফলন—যেখানে রাজনীতি হবে ইবাদতের অংশ, আর নেতৃত্ব হবে আমানত।

বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মোহাম্মদপুর থানা জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন থানা জামায়াতের সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম রুবেল।
 যোগদানকারী ভাইদের মাঝে জামায়াতের সহযোগী সদস্য ফরম, ইসলামী বই ও সাংগঠনিক পরিচিতি সামগ্রী বিতরণ করা হয়।
এসময় নবাগত ভাইয়েরা জামায়াতে ইসলামীতে যোগদানের বিষয়ে তাদের অনুভূতি ও প্রত্যাশা ব্যক্ত করেন এবং ইসলামী আন্দোলনের সাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার প্রকাশ করেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD