1. banglahost.net@gmail.com : rahad :
  2. dainikrahbar@gmail.com : jahangir :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
আসসালামু আলাইকুম
রাহবার পরিবারে আপনাকে স্বাগতম

ফুটপাত উচ্ছেদ অভিযান: শৃঙ্খলা না মানবিক সংকট?

নিজশ্ব প্রতিবেদন
  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পঠিত

ফুটপাত উচ্ছেদ অভিযান: শৃঙ্খলা না মানবিক সংকট?

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে -গত কিছুদিন ধরে ফুটপাত ও সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে সাম্প্রতিক অভিযানে কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে। বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা ফুটপাতগুলো পথচারীদের জন্য উন্মুক্ত হওয়ায় সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে, যানজটও কিছুটা হলেও কমেছে। প্রশাসনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু প্রশ্ন উঠেছে—এই অভিযান কি কেবল নির্দিষ্ট সময়ের জন্য, নাকি এটি চলমান থাকবে?

অতীতের অভিজ্ঞতা থেকে পাওয়া, অনেক ক্ষেত্রেই এ ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সাময়িকভাবে জোরালো হলেও পরে তা শিথিল হয়ে যায়। ফলে কিছুদিন পর আবারও দখলদাররা ফিরে এসে ফুটপাত দখল করে নেয়, এবং পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যায়। তাই বিশেষজ্ঞদের মতে, এই ধরনের অভিযান যদি ধারাবাহিকভাবে পরিচালিত না হয়, তবে এর স্থায়ী সুফল পাওয়া সম্ভব নয়।

তবে এই অভিযানের আরেকটি গুরুত্বপূর্ণ দিকও রয়েছে—মানবিক দিক। ফুটপাতে বসা অধিকাংশ ক্ষুদ্র ব্যবসায়ীই জীবিকার তাগিদে এখানে ব্যবসা করেন। তাদের অনেকেই শেষ পুঁজি বিনিয়োগ করে ছোট্ট একটি ব্যবসায়িক দোকান বসান। হঠাৎ করে উচ্ছেদ অভিযানে তাদের সেই সামান্য পুঁজিটুকুও নষ্ট হয়ে যায়। এক মুহূর্তে তারা হয়ে পড়েন নিঃস্ব। তখন শেষ পুঁজিটুকু নিয়ে আসা অসহায় ব্যবসায়ীদের , কান্না
ও হতাশা আর অনিশ্চয়তা সমাজের এক নির্মম বাস্তবতা তুলে ধরে – চিৎকার করে বলি ওঠে- “হায় আল্লাহ, এখন আমি কী করবো আর কোথায় যাবো?”

এ অবস্থায় প্রশ্ন জাগে, শুধুই উচ্ছেদ কি সমাধান? নাকি এর সাথে থাকা উচিত- একটি মানবিক ও পরিকল্পিত সমাধান ও পুনর্বাসন ব্যবস্থা?

রাজধানী সহ দেশের জায়গায়-
যদি প্রশাসনের উচ্ছেদ করা স্থানগুলোতে সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ফুলের বাগান, টব বা ছোট ছোট গাছের চারা রোপণ করে এবং নিয়মিত তদারকি নিশ্চিত করে, তাহলে দখলমুক্ত অবস্থাকে আরো দীর্ঘস্থায়ী করা সম্ভব। পাশাপাশি, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প স্থানের ব্যবস্থা করা গেলে তারা জীবিকা হারিয়ে অসহায় হয়ে পড়বে না। আর এই ক্ষুদ্র ব্যবসায়ীরা পাবে জীবিকা নির্বাহী একটি স্থায়ী সমাধান।

ফুটপাত উচ্ছেদ অভিযান শুধু শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয় নয়—এটি একটি সামাজিক ও মানবিক ভারসাম্যের প্রশ্ন। একদিকে নাগরিকদের চলাচলের অধিকার, অন্যদিকে দরিদ্র মানুষের জীবিকার অধিকার। এই দুইয়ের মধ্যে সমন্বয় ঘটিয়েই একটি টেকসই ও মানবিক সমাধান খুঁজে বের করা জরুরি। তাহলেই গড়ে উঠবে একটি সুন্দর, শৃঙ্খলাবদ্ধ এবং মানবিক নগরজীবন।
বিজয় হোক দেশ জনতার ‌, স্থায়ীভাবে বন্ধ হোক -জীবন জীবিকা নির্বাহের জন্য আসা হাজারো মানুষের আর্তনাদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD