1. banglahost.net@gmail.com : rahad :
  2. dainikrahbar@gmail.com : jahangir :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
আসসালামু আলাইকুম
রাহবার পরিবারে আপনাকে স্বাগতম

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ বার পঠিত

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

 প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর পেশাদারিত্ব ও সহযোগিতার প্রশংসা করেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর পেশাদারিত্ব ও সহযোগিতার প্রশংসা করেন।

বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 সেনাপ্রধানও প্রধান উপদেষ্টার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা স্মরণ করেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। সৌজন্য সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD