ঢাকা–১৩ আসনের প্রার্থী জননেতা মোবারক হোসাইনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আসন পরিচালক ডা. শফিউর রহমান, সদস্য সচিব আব্দুল আওয়াল আজমসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত আগামী সংসদ নির্বাচনে ঢাকা -১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জননেতা মোঃ মোবারক হোসাইনের পক্ষে আজ ২৭ ডিসেম্বর, শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
মনোনয়নপত্র সংগ্রহে জননেতা মোঃ মোবারক হোসাইনের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ডাঃ শফিউর রহমান, সদস্য সচিব ও শেরেবাংলা নগর থানা উত্তরের আমীর আব্দুল আউয়াল আজম।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদপুর জোনের টিম সদস্য আজহার মুন্সি, শেরেবাংলা নগর থানা উত্তরের সেক্রেটারি মঞ্জুরুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ