1. banglahost.net@gmail.com : rahad :
  2. dainikrahbar@gmail.com : jahangir :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
আসসালামু আলাইকুম
রাহবার পরিবারে আপনাকে স্বাগতম

ঢাকা–১১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. আতিকুর রহমান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৮ বার পঠিত

মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট মো. আতিকুর রহমান

ঢাকা–১১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. আতিকুর রহমান আজ বাড্ডা নির্বাচন অফিস থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আজ সকাল ১১টায় মেরুল বাড্ডা নির্বাচন অফিস কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন— আসন পরিচালক মো. মুহিবুল্লাহ,
সদস্য সচিব মাওলানা কুতুব উদ্দিন,
আসন কমিটির অফিস, প্রচার ও মিডিয়া সেক্রেটারী এবং বাড্ডা থানা পশ্চিম আমীর আব্দুস সবুর ফরহাদ,
রামপুরা উত্তর আমীর ফজলে আহমেদ ফজলু,
রামপুরা দক্ষিণ থানার সেক্রেটারি অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ,
বাড্ডা পূর্ব থানার সাহাবুর রহমান সৈকতসহ দলীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।
মনোনয়ন ফরম উত্তোলন শেষে অ্যাডভোকেট মো. আতিকুর রহমান বলেন,
“সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা নির্বাচনী আচরণবিধি শতভাগ মেনে চলবো এবং প্রত্যাশা করি অন্যরাও তা মেনে চলবেন।”
তিনি আরও বলেন, নির্বাচনের পূর্বেই সকল অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য নির্বাচন কমিশনের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি, যাতে ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের আস্থা, ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

ধন্যবাদান্তে
আব্দুস সবুর ফরহাদ
সেক্রেটারী
প্রচার ও মিডিয়া

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD