1. banglahost.net@gmail.com : rahad :
  2. dainikrahbar@gmail.com : jahangir :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
আসসালামু আলাইকুম
রাহবার পরিবারে আপনাকে স্বাগতম

জামায়াত আমির – ঢাকা-১৫ আসনে জয়

নিজশ্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার পঠিত

জামায়াত আমির – ঢাকা-১৫ আসনে জয়

ঢাকা-১৫ আসনের মোট ১২৭টি কেন্দ্রের সবকটির বেসরকারি ফলাফল অনুযায়ী, জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান (দাঁড়িপাল্লা) ৮২,৬৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে বড় জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে বেসরকারিভাবে তিনি ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো: শফিকুল ইসলাম খানকে পরাজিত করেছেন।

ঢাকা-১৫ আসনের মোট ১২৭টি কেন্দ্রের সবকটির বেসরকারি ফলাফল অনুযায়ী, জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান (দাঁড়িপাল্লা) ৮২,৬৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী (ধানের শীষ) পেয়েছেন ৬১,৯২০ ভোট, অর্থাৎ ২০,৭২৫ ভোটের বড় ব্যবধানে এ জয় নিশ্চিত হয়েছে।

এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার এক লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের চারজন ভোটার রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD