গাজীপুরে তীব্র তাপদাহের পর দমকা হাওয়াসহ বর্জ্য বৃষ্টি
বেশ কয়েকদিন ধরে সূর্যের তীব্র তাপমাত্রায় জনজীবনে অসস্তির পর আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) রাত ৭ঃ৫০ মিনিটে দমকা হাওয়াসহ বর্জ্য বৃষ্টি শুরু হয়েছে।
গাজীপুর জেলা শিল্প এলাকা হওয়ায় এই এলাকায় কয়েক লক্ষ মানুষের বসবাস। বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরীতে লাখ লাখ মানুষ কর্মরত। কয়েকদিনের তীব্র গরমে জনজীবনে নেমে এসেছিল অসস্তি আর দূর্ভোগ। তার উপরে দিনে রাতে অসংখ্য বার লোডশেডিং। যা সবাইকে অতিষ্ঠ করে তুলেছিল।
কয়েকদিন ধরেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে এক অস্থিরতা বিরাজ করছিল। কাজের সময় অনেকবার কিছুক্ষণ পরপর রেস্ট নিতে হচ্ছিল। প্রচন্ড গরমে হাঁপিয়ে উঠছিল। অধীর আগ্রহ আর আকাংখা করছিল এক পসলা বৃষ্টির জন্য।
সূর্যের প্রচন্ড তাপদাহের পর অবশেষে জনমনে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। তবে বৃষ্টি শুরু হওয়ার আগে প্রচন্ড দমকা হাওয়া প্রবাহিত হয় এবং স্বস্তির বৃষ্টি শুরু হয়। বৃষ্টির দেখা পেয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে এসেছে। তবে অনেকেই প্রচন্ড ঝড়ের আশংকা করছেন। তারা বলেন সারা দেশে যেভাবে প্রচন্ড ঝড় ও শীলা বৃষ্টি হচ্ছে যদি সেভাবে গাজীপুরে ঝড় শীলা বৃষ্টি হয় তাহলে আম কাঁঠাল ও ফসলের অনেক ক্ষতি হয়ে যাবে। তবে প্রচন্ড গরমের কারণে বৃষ্টি হওয়া খুব প্রয়োজন ছিল।