1. banglahost.net@gmail.com : rahad :
  2. dainikrahbar@gmail.com : jahangir :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
আসসালামু আলাইকুম
রাহবার পরিবারে আপনাকে স্বাগতম

কুরআনিক সাইজ আইডিয়াল মাদ্রাসার বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান -২০২৬ অনুষ্ঠিত।।

নিজশ্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পঠিত

কুরআনিক সাইজ আইডিয়াল মাদ্রাসার বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান -২০২৬ অনুষ্ঠিত।

রাজধানীর মোহাম্মদপুর , বসিলায় অবস্থিত “কোরআনিক সাইন্স আইডিয়াল মাদ্রাসার” বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান – অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি দুটি পর্বে পরিচালিত হয়।

প্রথম পর্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল – ৯টায় আরম্ভ হয়ে বেলা দুটা পর্যন্ত চলতে থাকে এবং দ্বিতীয় পর্ব বেলা ৩টা থেকে আরম্ভ হয়ে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠিত, বিভিন্ন খেলায় অংশগ্রহণ করা , সকল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে বিকেল ৫টায় শেষ হয়।

অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলামের সার্বিক পরিচালনায় ও কোরআনিক সাইন্স আইডিয়াল মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার মোঃ আমির হোসেনের সভাপতিত্বে, মোহাম্মদ কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহযোগী অধ্যাপক ও কারিকুলাম অফিসার- ডঃ মোঃ হেদায়েতুল্লাহ।

প্রথম পর্বের প্রধান অতিথি ডঃ মোঃ হেদায়েতুল্লাহ বলেন , একটি শিক্ষার্থীর আদর্শ শিক্ষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সম্মান বৃদ্ধি করতে পারে। আর যদি আদর্শ শিক্ষাবিহীনভাবে গড়ে ওঠে তাহলে সমাজের প্রতিটি স্তরেই বোঝা হয়ে দাঁড়ায়। এতে সমাজে গড়ে ওঠে বিভিন্ন অপরাধ ও কিশোরগঞ্জের মতো স্বর্গরাজ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানার মাধ্যমিক শিক্ষা অফিসার -জনাব রাজু আহমেদ।

অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাদ মাদ্রাসার অধ্যক্ষ ডঃ মোহাম্মদ খলিলুর রহমান মাদানী।

তিনি বলেন শিক্ষার্থীদের শিক্ষা শুধু শিক্ষার্থীর নিজের গর্ব বয়ে আনে না, গর্বিত হয় পরিবারের পিতা মাতাসহ গোটা সমাজ। তাই শিক্ষার্থীর আদর্শ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীর অভিভাবকদের বিষের দৃষ্টি রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ” মোহাম্মদপুর থানার ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী -জনাব আলি আহমেদ মজুমদার সহ কুরআনিক সাইজ আইডিয়াল মাদ্রাসার সকল স্তরের শিক্ষক বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD